ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বসতবাড়ি ও রাস্তা জোরপূর্বক দখল!

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 21:01

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বসতবাড়ি ও রাস্তা জোরপূর্বক দখলের ঘটনায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে। উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম এ অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, ঘলঘলিয়া গ্রামের মৃত বাছতুল্য সরদারের ছেলে রুহুল আমিনের সাথে একই গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে সোহেল রানা পারভেজের (বর্তমানে ঝিনাইদহ থানায় এএসআই হিসেবে কর্মরত) ঘলঘলিয়া মৌজার এসএ ১০নং খতিয়ানে ১২৭ নং দাগে ভিপি কেস নং- ৩৩/৭৪-৭৫ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। অভিযোগ মতে, রুহুল আমিন ওই জমির মধ্যে ১১ শতক জমিতে ঘরবাড়ি বেধে ও পুকুর খনন করে পরিবার নিয়ে দীর্ঘ ৫০ বছর বসবাস করে আসছেন। ২০ জানুয়ারি দুুপুর ১২টার দিকে ওই জমির বিরোধ নিয়ে দেবহাটা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্তের জন্য আসেন। এ সময় ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্যা বেগম রোকেয়াসহ বিভিন্ন স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ওই ভূমি কর্মকর্তার উপস্থিতিতে রুহুল আমিনের দখলের বিষয়ে তিনি (ইউপি সদস্য শরিফুল ইসলাম) কথা বললে সোহেল রানা পারভেজ ইউপি সদস্য শরিফুলকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *