ঢাকাSunday , 10 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা: উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসন, কোচিং বাণিজ্য ও শিশুদের যৌন হয়রানি বন্ধে করণীয় নিয়ে আলোচনা

admin ঢাকা
আপডেট: 10 February 2019, 20:53

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় কোচিং বাণিজ্য বন্ধে হাইকোর্টের রায়ের নীতিমালা অনুসরণ, শিশুদের যৌন হয়রানি বন্ধে অভিযোগ বক্স স্থাপন এবং সম্প্রতি সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া নিম্ন আয়ের মানুষের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে।
রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আফজাল হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান প্রমুখ।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাতক্ষীরা শহরকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এধরনের উদ্যোগ বহুবার নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না। এ জন্য আমাদের মধ্যম পরিকল্পনা করে এটার স্থায়ী সমাধান করা উচিত। যানজট মুক্ত করতে গিয়ে অনেক গরিব মানুষের ছোট খাটো দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তাদের দ্রুত কোন খাস জমিতে পুর্নবাসনের দাবি জানান তিনি। এছাড়া কোচিং বন্ধের বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে এমন অনেক গরিব অভিভাবকরা আসেন যে কোচিংয়ের টাকার জন্য সন্তানদের পড়াতে পারছেন না। যেহেতু কোচিংয়ের নীতিমালা রয়েছে। হাইকোর্টের রায়ের নীতিমালাটা সকল শিক্ষাপ্রতিষ্ঠান যাতে মেনে চলেন সে বিষয়ে তদারকি করার আহ্বান জানান তিনি।
এদিকে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী শিশুদের যৌন হয়রানি বন্ধের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের অভিযোগ বক্স স্থাপনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *