ঢাকাThursday , 9 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুব মহিলা লীগের শোক র‌্যালি ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 9 August 2018, 16:35

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ফুলতলা মোড় থেকে শোক র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
সেখানে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রীনা ব্যানার্জির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিহা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি গৌতম লস্কার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, কৃষক লীগের সাধরণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নলতা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খোদেজা খাতুন প্রমুখ।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *