ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৯ দিনের ব্যবধানে লাশ হয়ে ফিরলো কলারোয়া ও ঝিকরগাছার দুই যুবক

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 22:21

বেনাপোল প্রতিনিধি: মাত্র নয় দিনের ব্যবধানে লাশ হয়ে ফিরলো যশোরের ঝিকরগাছার রিপন ও কলারোয়ার সাইফুল ইসলাম মালী। গত ৩০ জানুয়ারি ভাগ্য ফেরাতে তারা পাড়ি দিয়েছিলেন সাইপ্রাসে। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের জীবন প্রদীপ নিভে গেল।
রিপনের পরিবার জানায়, একটি ভালো কোম্পানিতে কাজ শুরু করেছিলো রিপন। কিন্তু সড়ক দুর্ঘটনায় পরিবারের সমস্ত আশা ভরসার একমাত্র অবলম্বন আর নেই।
রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে।
এদিকে, সাইফুল ইসলাম মালী কলারোয়া উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সেখানে অবস্থানরত তাদের বন্ধুদের সূত্রে জানা যায়, সাইপ্রাসে রাতে খাওয়ার পরে রিপন ও সাইফুল হাটতে বাইরে বের হয়। রাস্তা দিয়ে হাটার সময় পিছন দিক থেকে একটা গাড়ি তাদের জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইফুল মারা যায়। পরে হাসপাতালে নিয়ে যেতে যেতে রিপনও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *