ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শ্রমিক নিহত

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 22:17

যশোর প্রতিনিধি: যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আরফিন মোল্যা (৪০) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে যশোর-নড়াইল সড়কের নুড়িতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আরফিনের বোন ইরানী জানান, আরফিন মোল্যা সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় আহাদ জুট মিলে শ্রমিকের কাজ করত। শুক্রবার রাতে তার নাইট ডিউটি ছিল। ডিউটি শেষ করে শনিবার সকালে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার পথে যশোর-নড়াইল সড়কের নুড়িতলা এলাকায় পৌছুলে একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশীদ তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মৃত্যুর ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। ঘাতক অ্যাম্বুলেন্সটিকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *