Sunday, 6 September 2026

কেঁড়াগাছির বাকসা মাদ্রাসায় মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 22:11

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য মাহফিল ও সার্বিক গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির সুপার মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মরতজা আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম রহমান, আব্দুল গাফফার, সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য মুনছুর আলী, মাওলানা মোকাম্মেল হোসাইন, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য ইয়ার আলী, মাদ্রাসার প্রাক্তন ছাত্র শফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *