Sunday, 6 September 2026

চাম্পাফুলে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে উজিরপুর হামিদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 22:09

চাম্পাফুল (কালিগঞ্জে) প্রতিনিধি: ‘খেলাধুলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের চাম্পাফুলে অনুষ্ঠিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে উজিরপুর হামিদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের উজিরপুর হামিদ স্মৃতি ক্রিকেট মাঠে ১৯তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর একদিকে ছিলেন চাম্পাফুল ক্রিকেট একাদশ আর অপরদিকে ছিলেন উজিরপুর হামিদ স্মৃতি সংঘ।
চাম্পাফুল ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫ ওভারে ৫২ রান করতে সক্ষম হয়। ৫৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে জয় পায় হামিদ স্মৃতি সংঘ।
খেলায় দলের পক্ষে সাইফুল ও টুটুল সর্বোচ্চ ১৮ করে রান করেন। খেলা পরিচালনা করেন মোস্তফা কামাল লাচ্চু ও আজিজুর রহমান আজু। এম.এম ফিসের সার্বিক ব্যবস্থাপনায় ধারা বিবরণী দেন কবি শহিদুল ইসলাম।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক মোজাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, উপজেলা ক্রীড়া সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল আলম বাবলু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *