ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন স্টিয়ারিং কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 21:24

আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক শাখার স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আশাশুনি উপজেলার আদিবাসী যুব মাহত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। আদিবাসী নরেন্দ্র মাহতের সভাপতিত্বে ও আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি অপরেশ পাল, সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন, প্রভাষক হেদায়েতুল ইসলাম, শম্পা গোস্বামী ও মোতালেব মোল্ল¬া। সভায় আদিবাসীদের উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয় এবং সভায় নরেন্দ্র মাহতকে সভাপতি, সুশান্ত মলি¬ককে সহ-সভাপতি, রিয়াজুল ইসলামকে সম্পাদক, মঙ্গল মাহত এবং সংকর চন্দ্র মন্ডলকে অর্থ সম্পাদক, রাধিকা বৈদ্য, ভরত মুন্ডা, কাকলী মাহত, শৈব্যা মুন্ডাকে নির্বাহী সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক শাখার স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *