ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীর সুন্দরবন কিন্ডার গার্টেনে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

admin
February 9, 2019 9:21 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় নওয়াবেঁকী সুন্দরবন কিন্ডার গার্টেনে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির ছাত্র রিদওয়ান। প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ৫ম শ্রেণির প্রিয়া ৪র্থ শ্রেণির ময়ুরী ও ৩য় শ্রেণির বাপ্পি। নির্বাচনে ৩য় শ্রেণির ফাহাদ (৪৫) ও নওশিন (৩৮), ৪র্থ শ্রেণির পারভেজ (৫২) ও সেলিনা (২৬) এবং ৫ম শ্রেণির তানিসা (৬২), আন্তন হাসান (৬০) ও সাকিব আল হাসান (৫৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।