ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

admin
February 9, 2019 9:20 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ফজর আলী সরদার (৮৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নিহত ফজর আলী সরদার উপজেলার আলতাপোল গ্রামের মৃত দোলাই সরদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফজর আলী শুক্রবার দুপুরে বাড়ি থেকে কেশবপুর বাজারে আসার পথে বাজিতপুর সড়কে পৌঁছালে সামনে থেকে আসা দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর শুক্রবার বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।