ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুর যুবলীগের সাবেক আহ্বায়ক পান্না সড়ক দুর্ঘটনায় আহত, সুস্থতা কামনা

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 21:19

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেল যোগে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে যাওয়ার পথে সাগরদাঁড়ি সড়কের দেউলী মোড় সংলগ্ন সড়কে তিনি দুর্ঘটনায় পতিত হন। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার আশু সুস্থতা কামনা করেছেন সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান সাঈদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন-সহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *