ঢাকাSaturday , 9 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রয়াত অ্যাড. রউফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 9 February 2019, 21:04

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী ও সমাজসেবক অ্যাড. আব্দুর রউফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অ্যাড. রউফের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শেখ আজহার হোসেন।
কমিটির সদস্য সচিব অ্যাড. ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাবেক সভাপতি অ্যাড. শহিদুল্লাহ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাংশু শেখর সরকার, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রেজওয়ান উল্লাহ সবুজ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আমজাদ হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, প্রয়াত অ্যাড. আব্দুর রউফের ভাই নজরুল একাডেমির পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত অ্যাড. আব্দুর রউফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বায়তুন জামে মসজিদের ইমাম হাফেজ ইউনুস বিন ইমান। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অ্যাড. আব্দুর রউফের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন কর্মকা- তুলে ধরে বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *