ঢাকাFriday , 8 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষ্যে র‌্যালি

admin ঢাকা
আপডেট: 8 February 2019, 20:59

ডেস্ক রিপোর্ট: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষ্যে র‌্যালি করেছে চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরা শাখা।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব থেকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, এম. কামরুজ্জামান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *