ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে আ.লীগ প্রার্থী কবিরুজ্জামানের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 7 February 2019, 21:38

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান (মন্টু) গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তার সাথে ছিলেন, তার বড় ভাই সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ (সুরুজ), ডা. ফারুক হোসেন, ইউপি সদস্য শেখ মোমতাজুল ইসলাম, ইউপি সদস্য জিএম জবেদ আলী, ইউপি সদস্য আফছার আলী, দলীয় নেতা শহিদুল ইসলাম তরফদার, ফারুক, নুরুল ইসলাম মধু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *