ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

admin ঢাকা
আপডেট: 7 February 2019, 21:26

তালা প্রতিনিধি: তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলা ধাপুর পুকুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি (ঢাকা মেট্রো-ড-৮০৭) দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাপুর পুকুর মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা যাত্রীরা আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *