ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 7 February 2019, 21:00

ডেস্ক রিপোর্ট: দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন, আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, পৌর জাসদ নেতা আশরাফ সরদার, ছাত্রলীগ (জাসদ) সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে না করে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে ও গ্রামাঞ্চলে আরও উন্নয়ন করতে উপজেলা নির্বাচনে জনগণের উন্মুক্ত ভোটারাধিকার থাকা অত্যন্ত জরুরী। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
বক্তারা এ সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছে সকলের অধিকার সুনিশ্চিত করে সন্ত্রাস, দুর্নীতি ও দলবাজী মুক্ত নির্বাচন দেওয়ার আহবান জানান।
এদিকে, মানববন্ধনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুরের পক্ষে সংহতি প্রকাশ করে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (মশু)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *