ঢাকাThursday , 7 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈকারি ইউনিয়ন তরুণ লীগের কমিটি গঠন:সভাপতি হযরত মোস্তফা, সম্পাদক রাশেদ

admin ঢাকা
আপডেট: 7 February 2019, 20:59

বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ৩নং বৈকারি ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা তরুণ লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা তরুণ লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আনিকুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মাদ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক বশিরুল হাসান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ তরুণলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্ব সম্মতিক্রমে হযরত মোস্তফা সরদারকে সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা গাজী, কবির হোসেন মোল্যা, গোলাম মোস্তফা দফাদার ও আবুল খায়েরকে সহ-সভাপতি, রাশেদুজ্জামানকে সাধারণ সম্পাদক ও সাহিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩নং বৈকারি ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *