নলতায় উৎসবমুখর পরিবেশে ওরছ শরীফ শুরু হচ্ছে আগামীকাল
আশরাফুল ইসলাম, নলতা (কালিগঞ্জ): কালিগঞ্জের নলতায় অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সাহিত্যিক-দার্শনিক ও সুফি-সাধক হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৫তম বার্ষিক ওরছ শরীফ শুরু হচ্ছে আগামীকাল। বিভিন্ন জেলা থেকে আসা ভক্তবৃন্দের আগমনে পুরো নলতা গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। এই ওরছ শরীফ ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে, ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তবৃন্দের আবাসন, খাওয়া, এবাদত-বন্দেগীসহ নানা বিষয়ে রওজা শরীফের তত্বাবধানের দায়িত্ব পালন করছেন খাদেম এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক মৌলভী আনছার উদ্দিন আহমদ।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের আয়োজনে ৮ ও ৯ ফেব্রয়ারি রাতে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। দুদিনের সন্ধ্যা থেকে মাহফিলে কোরআন ও হাদীসের আলোকে ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন বিভিন্ন ইসলামিক স্কলারবৃন্দ। যে সমস্ত ইসলামিক স্কলারবৃন্দ আলোচনা করবেন-
৮ ফেব্রুয়ারি: হাফেজ তোফাজ্জেল হোসেন ভৈরবী (ভৈরব, চাঁদপুর), মাওলানা ক্বারী আমিনউদ্দীন (ভারত), মুফতী শাইখ মোহাম্মাদ ওসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম্, ঢাকা), মুফতি মাওলানা মো. আলমগীর হুসাইন সাইফী (খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হবিগঞ্জ)।
৯ ফেব্রুয়ারি: মাওলানা আল্লামা আবু ছুফিয়ান খান আবেদী আল কাদেরী (চাঁদপুর), হাফেজ মোখলেছুর রহমান বাঙ্গালী (কুষ্টিয়া), মাওলানা মো. আবু সাঈদ রংপুরী (খতিব- নলতা শরীফ শাহী জামে মসজিদ), মাওলানা মুফ্তী আব্দুল মজিদ পিরোজপুরী (হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব) প্রমুখ।
এর আগে ৮ ফেব্রুয়ারি সকালে মিলাদের মাধ্যমে ওরছ শরীফ শুরু হবে এবং ১০ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিদায়ী মোনাজাতের মধ্যদিয়ে ওরছ শরীফের সমাপ্তি হবে।
এছাড়া নলতা রওজা শরীফের ওরছ মাহফিলে আয়োজক কমিটির পক্ষে আহ্ছানিয়া মিশনের সভাপতি মুহাম্মদ সেলিমউল্লাহ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ এবং ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক ও নলতা রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন আহমদ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, ৩ দিনের ওরছ শরীফের সকল অনুষ্ঠান সাতক্ষীরা ভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Reply