ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাউন্সিলে ১ম হওয়ায় জহুরুল হায়দার বাবুকে আটুলিয়া ইউনিয়নবাসীর পক্ষে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 22:18

আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জহুরুল হায়দার বাবু সর্বাধিক ভোট পাওয়ায় আটুলিয়া ইউনিয়নবাসীর পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শ্যামনগরে উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও নারী শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এস এম. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম. আকবর কবির, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদি লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধু রঞ্জন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আটুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মারুফ বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *