ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়া হাইস্কুলে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 22:09

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের আয়োজনে বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ধানদিয়া হাইস্কুলের সহকারি শিক্ষক ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত খুলনা বিভাগীয় কর্মকর্তা সাবেক ছাত্র মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুলের শিক্ষার্থী নিরঞ্জন ঘোষ, বর্তমান স্কুলের প্রধান শিক্ষক এবং প্রাক্তন ছাত্র আজিজুর রহমান, সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র বোদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ, ধানদিয়া ইউপি সদস্য খালিদ হাসান টিটু, প্রাক্তন ছাত্র আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, নিরঞ্জন দে, তবিবুর রহমান, শাহজান আলী, জয়দেব দাস, দিনবন্ধু শাহা, ইসহাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *