ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্যান্সার সচেতনতায় ঝিকরগাছায় বাইসাইকেল র‌্যালি

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 21:19

যশোর প্রতিনিধি: ক্যান্সর সচেতনতায় যশোরের ঝিকরগাছায় সাইকেল র‌্যালি হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বুধবার সাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্ত সংগঠন হিমু পরিবহনের উদ্যোগে সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম।
উপজেলা মোড়ের বিজয় চত্বর থেকে সাইকেল র‌্যালি বের হয়। এরপর শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল ঘুরে আবারও ঝিকরগাছায় এসে শেষ হয়। এরমধ্যে উপজেলার অমৃতবাজার, গঙ্গানন্দপুর, ছুটিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বিষহরী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
হিমু পরিবহনের ঝিকরগাছা সমন্বয়ক তানজুম সাকিব জানান, বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে দেশব্যাপী হিমু পরিবহনের ক্যানসার সচেতনতার কর্মসূচির অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিতে হিমু পরিবনের ১৬ জন সহকারী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *