ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির শ্রীউলায় তুচ্ছ ঘটনা নিয়ে তুলকালাম

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 21:10

শ্রীউলা প্রতিনিধি: শ্রীউলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ তুলে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) কলিমাখালী ফাজিল মাদ্রাসার দুই শিক্ষক মিজানুর রহমান ও নুর মোহাম্মাদ কলিমাখালী গ্রামের একটি বাড়িতে গেলে শিক্ষক মিজানুরের চাচাতো মামা হযরত আলী ভুট্টোর সাথে ভাগ্নের কথা কাটাকাটি হয়। একটি পক্ষ বিষয়টি নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে।
ভুট্টো বলেন, আমার ভাগ্নে শিক্ষক মিজানুরের সাথে ওই দিন আমার সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। এ নিয়ে আমাকে ও মাদ্রাসার সহসভাপতি আমার ভাই ওসমান গণিকে জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে নানা কুৎসা রটাচ্ছেন। ওসমান গণি জানান, শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দলাদলি করে শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ আছে। তিনি তিলকে তাল করে আমাদের হেয় প্রতিপন্ন করছেন।
মাদ্রাসার অধ্যক্ষ সোহরাব হোসেন জানান, মামা ভাগ্নের কথা কাটাকাটি নিয়ে মাদ্রাসা কে জড়িয়ে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে সেটা দুঃখজনক।
মাদ্রাসার সভাপতি এডভোকেট জহুরুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি শুনেছি। পরবর্তী মিটিংয়ে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *