ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় গর্ভবতীদের পরামর্শ সভা, রক্তের গ্রুপ টেস্ট ও শীত বস্ত্র বিতরণ

admin
February 6, 2019 9:07 pm
Link Copied!

এম.এম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ: শ্যামনগরের গাবুরায় গর্ভবতী মা-বোনদের সাথে পরামর্শ সভা, রক্তের গ্রুপ টেস্ট ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাবুরার ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা ও বোনদের ফ্রি রক্তের গ্রুপ টেস্ট করা হয়। ১০০ জনের অধিককে রক্তের গ্রুপ টেস্ট ও পরামর্শ দেওয়া হয় এবং নিম সেবা ফাউন্ডেশন সহযোগিতায় ২০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 


এর আগে অনুষ্ঠানে গাবুরা রক্তদান সংস্থার সভাপতি জি এম আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার হেলেনা বিলকিস। তিনি গর্ভবতীদের প্রতিমাসে অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং সতর্কতার সাথে চলাচলের পরামর্শ প্রদানসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব হোসেন আনসারী। এসময় উপস্থিত ছিলেন গাবুরা রক্তদান সংস্থার সহ-সভাপতি আল হুদা মালি, শিক্ষা বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসাইন, কোষাধক্ষ্য রবিউল ইসলাম বাবু, সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, রাকিব, আশরাফুল ইসলাম, মুক্তা মনি ও শেফা। রক্তের গ্রুপ টেস্ট করেন, শিশু বিষয়ক সম্পাদক মিসেস হীরা আক্তার লিজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়েজকুরুনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।