ঢাকাWednesday , 6 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামত গ্রহণের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 6 February 2019, 20:50

ডেস্ক রিপোর্ট: আ.লীগের তৃণমূল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য হোসেন আলী সরদার, মো. আরিফ বিল্লাহ, ইব্রাহীম গাজী, বিপ্লব কুমার দাস, জেলা ছাত্রলীগের সাবে সহসভাপতি শামিমুজ্জামান পলাশ, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হরিচরণ সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা হরিচরণ মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর যোগ্যতার মাপকাটি হিসেবে তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের মতামতকেই গুরুত্ব দিয়েছেন। অথচ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কৌশলে কিছু কাউন্সিলরদের সাক্ষর গ্রহণ করে অধিকাংশদের মতামতকে অগ্রহ্য করে দূর্নীতিবাজ এবিএম মোস্তাকিমকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে দলীয় নেতা কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। তারা বিশ্বাস করেন তৃণমুল পর্যায়ে যাচাই বাছাই করা হলে সাবেক ছাত্রলীগ নেতা জনপ্রিয় খাজরা ইউপি চেয়ারম্যান শাহানাওয়াজ ডালিমই মনোনীত হবেন।
প্রধানমন্ত্রীসহ দলীয় শীর্ষপর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বহির্ভুতভাবে দলীয় প্রার্থী নির্বাচন করা হলে আগামিতে বৃহত্তর কর্মসুচি নেওয়া হবে। একইসাথে তারা উপজেলা চেয়াম্যান ও আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের দূর্নীতির কাহিনী তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *