শ্যামনগর উপজেলা পরিষদে প্রার্থিতা নির্বাচন সম্পন্ন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৩৩ জন কাউন্সিলরের ভোটে জহুরুল হায়দার ১১৪ ভোট পেয়ে প্রথম, আতাউল হক দোলন ৭৮ ভোট পেয়ে দ্বিতীয়, শফিউল আযম লেনিন ২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া অসীম কুমার মৃধা ১২, অসীম কুমার জোয়ার্দার ৪, গাজী আনিছুজ্জামান ৫ ভোট পেয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেসি কমপ্লেক্স মিলনায়তনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা দপ্তর সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আব্দুল মান্নানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনে অতিথিদের দিক নির্দেশনা বক্তব্য শেষে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গোপন ব্যালট ভোটের আয়োজন করা হয়। সভার দ্বিতীয় অধিবেশন এ গোপন ব্যলটের মাধ্যমে ২৪২ জন কাউন্সিলরের মধ্যে ২৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাত জন প্রার্থীর মধ্যে রেজাউল করিম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জহুরুল হায়দারকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। এর পর বাকি ছয় প্রার্থীকে নিয়ে ভোট অনুষ্ঠিত হয়।
উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এস এম জহুরুল হায়দার ১১৪, এস এম আতাউল হক দোলন ৭৮, জি এম শফিউল আযম লেনিন ২০, অসীম কুমার মৃধা ১২, অসীম কুমার জোয়ার্দার ৪, গাজী আনিছুজ্জামান ৫ ভোট নিজের পক্ষে আনতে পারেন। তৃণমূলে জনপ্রিয়তার শীর্ষে থাকা শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জহুরুল হায়দার বাবু সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে প্রথম হন।

Leave a Reply