ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 21:15

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ফেনসিডিল ও ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। আটককৃতদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *