ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য শ্রমিকের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 21:14

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার খেজুরডাঙায় মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন সরদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙা গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত বেলায়েত আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মৎস্য শ্রমিক খোকন খেজুরডাঙা গ্রামের জনৈক লোকমানের মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি প্লাস্টিকের একটি ড্রাম নিয়ে ঘেরে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মৎস্য ঘেরের পাশে থাকা বিদ্যুতের তারে অসাবধান বশত তার হাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *