ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাছের পোনা ধরার অভিযোগে ১০ জেলে আটক

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 21:13

খুলনা প্রতিনিধি: সুন্দরবন থেকে অবৈধভাবে মাছের পোনা ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের ট্রলার, নৌকা ও ফাইস্যা মাছের পোনা।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল ভোরে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের সরোয়ার ল্যান্ডের কাছাকাছি বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালান কোস্টগার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা।
এ সময় ওই চর থেকে একটি ট্রলার ও দুটি নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ব্যবহূত ট্রলার ও নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ লাখ পিচ ফাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত মালপত্রের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
তিনি আরো জানান, জব্দকৃত মাছের পোনা গতকাল দুপুরে সুন্দরবনের নদী-খালে পুনরায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আটককৃতদের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) নীল কমল ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার কামরুল ইসলাম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *