সাতক্ষীরায় জাতীয় গ্রন্থগার দিবসে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল: বই হচ্ছে সব থেকে ভালো প্রেরণার বন্ধু
গাজী আসাদ: সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেছেন, আমার যত অর্থনৈতিক দিকে এগিয়ে যাচ্ছি ততই সামগ্রিক মূল্যবোধ হারিয়ে ফেলছি। এর কারণ এখন বুদ্ধিদীপ্ত সমাজ কমে যাচ্ছে। গ্রন্থাগারের ব্যবহার কমে যাচ্ছে। এখন মানুষকে জোর করে এখানে আনতে হয়। পারিবারিক ভাবে এখানে আসার সহযোগিতা কমে গেছে। এখন পাঠ্য বইয়ের বাইরের বই পড়তে অনুৎসাহিত করা হয়। এখন জিপিএ-৫ এর প্রতিযোগিতায় নেমেছে সবাই। এর ফলে অন্য বই পড়ার সুযোগ পাচ্ছে না শিক্ষার্থীরা। ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় নেমে একটা সময় দেখবে তারা সব কিছুই হারিয়ে ফেছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা গ্রন্থাগারে বই পড়তে আসবে। কারণ বাবা-মা, ভাই-বোন, নিকট আত্মীয়-স্বজন বা খুুব কাছের বন্ধুদের সাথে মনোমালিন্য হতে পারে। কষ্ঠ পেতে পারে। কিন্তু একটা জায়গায় গেলে কষ্ট পাবে না। সেটা হচ্ছে বই। বই হচ্ছে সব থেকে ভালো বন্ধু ও প্রেরণার বন্ধু।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা গণগ্রস্থগার আয়োজিত আলোচনা সভা তিনি এসব কথা বলেন।
জেলা সরকারি গণগ্রন্থগার মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা আল-মামুন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। লাইব্রেরি অ্যাসিসটেন্ট কিনারোম কুমারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন গ্রন্থগার সমিতির নেতা এসএম মহিবুল্লাহ।
এর আগে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পৌরসভা থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

Leave a Reply