পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় শহিদুল সরদার (৫৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে সরুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল সরদার সরুলিয়া গ্রামের মৃত ইদ্রীস সরদারের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, গ্রেফতারকৃত শহিদুল সরদারকে জি আর ৪০/১৮ মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
