ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বুধহাটায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 20:10

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় মহিলাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের এলজিএসপি-৩ এর অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আ.ব.ম মোছাদ্দেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি সদস্য মতিয়ার রহমান, রবিউল ইসলাম, শীষ মোহাম্মাদ জেরী প্রমুখ। এদিন প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন মহিলাদের হাতে বিনামূল্যে এ মেশিন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *