ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় মীর ট্রেডিং উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 20:06

আবিদ হোসেন, ভোমরা: ভোমরা স্থলবন্দরে মীর তানজীর আহমেদের মালিকানাধীন আমদানি-রফতানি প্রতিষ্ঠান মীর ট্রেডিং উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান চেয়ারম্যান মীর তানজীর আহমেদ ভোমরা স্থলবন্দরের সকল সংগঠন সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি এমপি ভোমরা বন্দরের উত্তরোত্তর উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন মীর মাহমুদ আলী লাকী, ফিরোজ কামাল শুভ্র, মকছুমুল হাকিম, শাহানুর ইসলাম শাহীন, ডা. মুনছুর আহমেদ, আব্দুল্যা আল মামুন , ইমিগ্রেশন ওসি জুয়েল আহমেদ, মীর মহিতুল আলম, মানস সোম, আনারুল ইসলাম আ. ছাত্তার জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *