ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আইনজীবী সহকারী সমিতির টিন সেড ঘরের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 4 February 2019, 22:51

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির টিন সেড ঘরের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ঘরের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার।
এসময় তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থেকে মানুষের সেবার লক্ষ্যে কাজ করতে হবে। কে আইনজীবী কে মোহরার এটা আসল কথা না। মোহরাররা অধ্যাবসায় ও অভিজ্ঞতার আলোকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন (২), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সুনীল কুমার মন্ডল, বাবলুর রহমান, সদস্য আব্দুর রাজ্জাক ও বসু ঘোষসহ বিচারকবৃন্দ, আইননজীবী, সহকারি আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *