ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 4 February 2019, 20:38

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন সুন্দরবনের নদীর চর থেকে অজ্ঞাত লাশ পাওয়া গেছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন সুন্দরবন নদীর চরে বাইন গাছের নিচে লাশ পড়ে থাকতে দেখা যায়।
সরেজমিনে জানা যায়, সুন্দরবন নদীর চরে বাইন গাছের নিচে এক অজ্ঞাত পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। শ্যামনগর থানার এস আই এমদাদ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল দেখে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন জানান, লাশের ময়না তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *