দেবহাটায় এনসিসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এনসিসি ব্যাংকের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এনসিসি ব্যাংকের উদ্যোক্তা, পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কাশেম তার টাউনশ্রীপুরস্থ নিজস্ব বাসভবন প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তার সহধর্মীনি মনিরা বেগম মুন্নী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল ফজল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে. বাপ্পা, মানবাধিকার নেতা ইলিয়াস হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply