জি. ফুলবাড়ী দরগাহ শরীফে বার্ষিক ওরছ শুরু আজ
ফিংড়ী প্রতিনিধি: হযরত শাহছুফি খান আতিয়ূর রহমান (র.) এর ৩৭তম বার্ষিক ওরছ শুরু হচ্ছে আজ
সোমবার (৪ ফেব্রুয়ারি)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জি. ফুলবাড়ী দরগাহ্ শরীফে এই ওরছ হবে।
এদিকে ওরছ সামনে রেখে আশেকানদের আল্লাহু আল্লাহু ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলার শাখা মিশন থেকে হাজারো ভক্ত জি. ফুলবাড়ী আসতে শুরু করেছেন।
এছাড়া ওরছ মাহফিল সুন্দরভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় খান আতিয়ূর রহমান আদর্শ মিশন কর্তৃপক্ষ এ বছর প্রায় চারশ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলাসহ স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওরছ শরীফে আসা ভক্তদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ওরছ উপলক্ষ্যে প্রধান প্রধান সড়কগুলোতে বড় বড় তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তিন দিনব্যাপী ওরছ মাহফিলে খান আতিয়ূর রহমান (র.) এর জীবনাদর্শ ও কোরআন হাদিসের উপরে ১ম দিন আলোচনা করবেন হযরত মাওলানা রবিউল ইসলাম (সাতক্ষীরা), হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (ঢাকা), মাওলানা নুরুল ইসলাম ফারুকী (সাতক্ষীরা)।
তিন দিনব্যাপী ওরছ মাহফিল আগামী ৬ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

Leave a Reply