ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ভ্রাম্যমাণ নার্সারির উদ্যোগে বিনামূল্যে চারা গাছ বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 February 2019, 21:55

শার্শা (যশোর) প্রতিনিধি: ‘নির্মল বায়ুু বাড়ায় আয়ু, দূষিত বায়ুু কমায় আয়ু, জীবনের জন্য বন ও পরিবেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ নার্সারির উদ্যোগে উদ্ভাবক ও পরিবেশ গবেষক বাংলাদেশ (শার্শার) কৃতি সন্তান মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শার্শা উপজেলা কলেজে বৃক্ষ নিধন রোধে পরিবেশ রক্ষায় মানববন্ধন পালন করা হয়েছে। এসময় ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার সময় যশোরের শার্শা উপজেলা কলেজ প্রাঙ্গনে এই চারাগাছ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস, শার্শার ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শার্শা উপজেলা শাখা আসাদুজ্জামান, রিপোর্টাস ক্লাব শার্শা উপজেলার সাধারণ সম্পাদক এমএ রহিম। সহযোগিতায় ছিলেন কবিরাজ আবু হানিফ হিলার। অনুষ্ঠানে সাড়ে ৩শ’ ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *