ঢাকাWednesday , 8 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ট্রাফিক পুলিশ সপ্তাহ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

admin ঢাকা
আপডেট: 8 August 2018, 17:28

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ট্রাফিক পুলিশ সপ্তাহ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ আগস্ট) বেলা ১১টায় কেশবপুর থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) শাহজাহান আহমেদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, কেশবপুর মোটর শ্রমিক ইউনিয়ন কেশবপুর শাখার সভাপতি ও জেলা কমিটির কার্যকরী সদস্য আব্দুল হাকিম প্রমুখ।
সমাবেশে বক্তরা, সড়ক দুর্ঘটনা এড়াতে শহরের ভেতর গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে চালানো, যত্রতত্র রাস্তার দুই পাশে গাড়ী পার্কিং না করা, শিক্ষার্থীসহ পথচারীদের দেখেশুনে সঠিকভাবে রাস্তা পারাপার হওয়ার আহবান জানান।
সমাবেশ শেষে, পুলিশের পাশাপাশি মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা যশোর-চুকনগর সড়কের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে বাস, ট্রাক, মোটর সাইকেল, প্রাইভেটকারসহ সকল প্রকার যানবাহনের সঠিক কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *