ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারণে গাঁজা ও ফেনসিডিলসহ নারী আটক

admin ঢাকা
আপডেট: 3 February 2019, 21:55

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের নাভারণে শনিবার বেলা ৩টায় নাভারণ হাইওয়ে পুলিশ এক কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নাম খাদিজা খাতুন (২৭)। সে যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাবু হোসেনের স্ত্রী।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, শনিবার বেলা ৩টায় যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নামক স্থানে মাদক উদ্ধার বিশেষ অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার সময় নাভারণ থেকে ঝিকরগাছা অভিমুখে ছেড়ে আসা একটি ইজিবাইক তল্লাশী করার সময় একজন সন্দেহভাজন মহিলার দেহ তল্লাশী করে তার কাছ থেকে এক কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে মাদক ব্যবসায়ী খাদিজা খাতুনকে উদ্ধারকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *