ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার উদ্বোধন

admin
February 3, 2019 9:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সপ্তাহ ব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়ের সভপতিত্বে ও শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য বিভাগের ইন্সট্রাকটর প্রশিক্ষণ ফিফা চাকমা।
উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য শামিমা পারভিন রত্না, তবলা বাদক তুষার কান্তি সরকার। সাত দিনব্যাপি এই কর্মশালায় ছয় থেকে বিভিন্ন বয়েসি প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী ১০ ফেব্রুয়ারি কর্মশালা সমাপ্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।