ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ৪

admin ঢাকা
আপডেট: 3 February 2019, 21:16

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিপরীতগামী দুটি মোটর সাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতরা সবাই মোটর সাইকেলের যাত্রী ছিলেন। রোববার দুপুরে চৌগাছা মাসিলা সড়কের দিঘল সিংহা গ্রামের মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার পিতম্বরপুর গ্রামের বিপ্লব হোসেনের ছেলে সোহান (২০), মাসিলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিক (২০), হিজলী গ্রামের আলিবকসের ছেলে সাইফুল ইসলাম (৪০), পৌর এলাকার উপজেলা পাড়ার আফতাব হোসেনের ছেলে মিন্টু মিয়া (৩৫)।
জানাযায় সোহান ও আশিক একটি মোটর সাইকেলে দ্রুত বেগে চৌগাছার দিকে যাচ্ছিল। এবং সাইফুল ও মিন্টু চৌগাছা থেকে মাসিলার দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দিঘল সিংহা গ্রামের মোড়ে পৌছালে মোটর সাইকেল দুটির বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে চারজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুব্রত কুমার বাগচি বলেন আহতদের সকলকেই যশোরে জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *