ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 3 February 2019, 21:14

যশোর প্রতিনিধি: যশোরে অতিরিক্ত মদপানে গৌতম শীল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত গৌতম যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার অজিত শীলের ছেলে।
নিহতের ছেলে উজ্জ্বল শীল জানান, প্রতিদিন গৌতম শীল মদ পান করতো। শনিবার অতিরিক্ত মদপানের কারণে অসুস্থ্য হয়ে পড়ে। জরুরী অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে ইন্টার্ন চিকিৎসক আল আমিন তাকে মৃত ঘোষণা করেন। এ্যালকোহল জাতীয় কোন কিছু খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক আল আমিন।
কোতয়ালি থানার এসআই নুরুন্নবী বলেন, গৌতম বিশ্বাসের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় কর্পক্ষের অনুমতি ক্রমে লাশ দাফনের জন্য বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *