ঢাকাSunday , 3 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

admin
February 3, 2019 8:58 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: ”সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল। ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রবিউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশীদ, মিল মালিক সমিতির খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, ইবাদুল ইসলাম, মিনহাজ উদ্দিন, মোজাফ্ফর হোসেন লাভলু, আসাদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।