যশোর প্রতিনিধি: বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সহ-সম্পাদক, বিশিষ্ট কবি আরশি গাইনের মাতা মনোয়ার বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ।
সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য আহমেদ মাহাবুব ফারুক, অ্যাডভোকেট মাহমুদা খানম, নাসির উদ্দিন, সোনিয়া সুলতানা চাঁপা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
