দেবহাটায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনির গণসংযোগ
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মনি নেতাকর্মী ও জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর কোমরপুর, মাঝ কোমরপুর, ভাঁতশালা, গরুহাট, কদবেলতলা, সেকেন্দ্রা, পারুলিয়া এলাকার জনসাধারণের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনসাধারণের সামনে তুলে ধরে চলমান এ উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে দেবহাটা উপজেলাকে দুর্নীতি-সন্ত্রাস-মাদক-জঙ্গীবাদ-দালালমুক্ত ও সুশাসনে প্রতিষ্ঠিত মডেল উপজেলা গড়ে তুলতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে মূল্যবান ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply