কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা
সাতক্ষীরা পৌর এলাকার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ, বিদ্যালয়ের সভাপতি মো. সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আবু তাহের ও দুপ্রকের সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি।
এসময় উপস্থিতি ছিলেন অ্যাডভোকেট সেলিনা আকতার সেলী, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল খায়ের, গ্রন্থাগারিক মোছা. আমেনা খাতুন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply