শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামানের নেতৃত্বে উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকিপুর খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় নকিপুর খাদ্য গুদাম কর্মকর্তা মো. আমিনুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, নকিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন প্রমুখ।

Leave a Reply