ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পারিবারিক বিরোধ সংক্রান্ত শালিস নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 2 February 2019, 21:32

দেবহাটা প্রতিনিধি: পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যা সংবাদ প্রকাশ করায় দেবহাটা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কাজী মহল্লা গ্রামের দলু গাজীর ছেলে আইয়ুব হোসেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৭ জানুয়ারি কাপড় কিনতে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সাথে তার পারিবারিক মনোমালিন্য ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হঠাৎ কাজীমহল্লা গ্রামের বাবর আলীর জামাই শাহিন আলম তার বাড়িতে এসে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় স্থানীয় লোকজন ঠেকাতে আসলে শাহিন সেখান থেকে চলে যায়। বিষয়টি নিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের কাছে জানালে তিনি গত ১ ফেব্রুয়ারি আমাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু তিনি নিষ্পত্তি করতে না পারলে পরবর্তীতে আইয়ুবের ভাইঝি মিতা পারভিন ও তার স্ত্রীর উপর অভিমান করে তার মা আয়রা খাতুন বিষপান করে। তাৎক্ষণিক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলসহ তারা তার মাকে স্থানীয় চিকিৎসক নজরুল ইসলামের চেম্বারে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে তার মা বর্তমানে সুস্থ হয়ে তাদের বাড়িতে আছে। কিন্তু আমার মাকে চিকিৎসা দিতে স্থানীয় ঈদগাহ বাজারে ডা. নজরুল ইসলামের চেম্বারে নিয়ে গেলে সেখান কয়েকজন অসাধু ব্যক্তি ঘটনাটি শুনে পরবর্তীতে তারা বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে তাদের পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অসৎ উদ্দ্যেশ্যে স্থানীয় ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে।
আইয়ুব হোসেন আরো বলেন, উক্ত ব্যক্তিরা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঐ সংবাদটি সংশ্লিষ্টদের মনগড়া ও কাল্পনিক। ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে, ঐ ঘটনার বিষয়ে তিনি বাদী হয়ে কাজীমহল্লা গ্রামের বাবর আলীর জামাই শাহিন আলম, শাহিন আলমের স্ত্রী ও মজিবর রহমানের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *