দেবহাটায় বসতবড়ি পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে আলফা
দেবহাটা প্রতিনিধি: পারুলিয়ায় বসতঘর পুড়ে যাওয়া অসহায় পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী আল ফেরদাউস আলফা।
শনিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আল ফেরদাউস আলফা ক্ষতিগ্রস্ত জালাল উদ্দীনের বসত বাড়ি যেয়ে তাদের খোঁজ খবর নেন এবং তাদের ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রমজান আলীর ছেলে জালাল উদ্দীনের বসত বাড়ি গত বৃহস্পতিবার বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদটি পত্রিকায় প্রকাশিত হলে জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদাউস আলফার নজরে আসে এবং তিনি ওই পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন।

Leave a Reply