ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২১

admin ঢাকা
আপডেট: 2 February 2019, 20:57

সৌমেন মজুমদার, তালা: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে তালার ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪শ ৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জন অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তালার ৭টি কেন্দ্রের মধ্যে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১৪৮ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫২৯ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬৩ জন, মাগুরার খলিশখালী এসসি কলেজিয়েট স্কুলে ৫১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এছাড়া দাখিল পর্যায়ে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৩১১ জন ও তালা ফাযিল মাদ্রাসায় ২৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
অন্যদিকে এসএসসি ভোকেশনালে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৬৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উপস্থিত ছিলো ৩হাজার ৩শ ৮৭ জন এবং অনুপস্থিত ছিলো ২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৬ জন এবং ছাত্রী ১৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, উপজেলার ৭টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা ও কোরআন মজিদ বিষয়ে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। কোন ছাত্র-ছাত্রী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে ৭টি কেন্দ্র থেকে ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *